রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আজ ২৮ মার্চ শনিবার সকালে
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গগুলী বাড়ির গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ।
পুলিশ ও এলাকাবাসীর থেকে জানা যায় পারিবারিক কলহের জেরেই এই আত্নহত্যার ঘটনা ঘটেছে। মৃত্যু সাহেব আলী শেখের বড় ছেলে আরিফ শেখ (৩০) এর মরদেহ সকালে ঘুম থেকে উঠে উঠানের একটি গাছের মগডালে দেখতে পায়, পরে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ারসার্ভিসের সহায়তায় গাছের মগডাল থেকে মরদেহ নামানো হয়।
আরিফের ছেলে আরাফাত শেখ জানান, আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করে এবং পরে সে কনা বেগম নামে আরেক জনকে বিয়ে করলে আমার মা এই সংসার ছেড়ে চলে য়ায়। এখন আমি কার কাছে থাকবো এই নিয়ে আমার বর্তমান মা কনা বেগমকে নিয়ে বাবা ও মা-র মধ্যে ঝগড়া লেগেই থাকতো
এরি জেরে এই ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।
রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

