রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
৩ সন্তানের জননী ও মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূর পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে শশুরবাড়ির লোকেরা রুমিকে হত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি এলাকায়া মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগম (২৯) এর মরদেহ পুলিশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
জানা যায় (২৮ মার্চ শনিবার) রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলে শিপন মোল্লার সাথে ২০১২ সালে রাজৈর পৌরএলাকার গোবিন্দপুর গ্রামের আলি হোসেন মাতুব্বরের মেয়ের সাথেবিবাহ হয়।এই দম্পতির দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান আছে। তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শশুরবাড়ির লোকদের সাথে আর ঐ জেরে হতে পারে এই ঘটনা। তবে রুমির পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবেই রুমিকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় বোন সুমি আক্তার জানান বিয়ের পর থেকেই ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, গতকাল রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে, সে কিভাবে আত্নহত্যা করে, ওর শরিরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

