আল মিরাজ
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাত আটটার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের লড়ি দেখে সন্দেহ হয় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ ভূইয়ার। পরে তিনি তাৎক্ষণিকভাবে লড়িটিতে তল্লাশি চালান।
তল্লাশিকালে লড়িতে থাকা একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এসময় লড়িতে থাকা ড্রাইভার, হেল্পারসহ তিনজন শ্রমিককে আটক করা হয়।
পরবর্তীতে তাদের জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত তিনজনকেই ছয় মাস করে কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

