• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ড্রেনেজ ব্যবস্হা না থাকায় পাকা সড়কে ও জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী 

     swadhinshomoy 
    29th Mar 2026 3:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    পীরগন্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের আরাজী গঙ্গারামপুর গ্রামের পাকা সড়কটি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় পরিণত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
    সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি সড়কের উপর জমে থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পানি বের হওয়ার কোনো নির্দিষ্ট পথ বা ড্রেন না থাকায় দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকে। ফলে প্রতিদিনের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
    বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা ঠিকমতো যাতায়াত করতে পারছে না। কাদাপানিতে ভরা সড়কে চলাচল করতে গিয়ে অনেক সময় পিছলে পড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
    স্থানীয়দের দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করা হোক। এতে করে পাকা সড়কটি ব্যবহার উপযোগী থাকবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হলে উপকৃত হবে আশপাশের কয়েক হাজার জনসাধারণ

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031