swadhinshomoy
29th Mar 2026 6:07 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ (রবিবার) শ্যামনগরের উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম এর সঞ্চালনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল এর উপস্থিতিতে তিল, মুগ, পাট, হলুদ বীজ ও সার প্রায় ২শত কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শ্যামনগরের ১২ টি ইউনিয়নের আবাদযোগ্য এলাকার প্রকৃত কৃষকদের জমিতে উৎপাদনে বাম্পার ফসল ফলাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

