• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎অষ্টগ্রামে মাদক ব্যবসায়ী লালন মিয়া সহ গ্রেফতার ৩ 

     swadhinshomoy 
    30th Mar 2026 4:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ আর সুমন, ‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
    ‎কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় খান ঠাকুর দিঘির পাড় এলাকায়,অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি লালন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে লালন মিয়া এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে অষ্টগ্রাম থানা পুলিশ।

    ‎অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের খাঁন ঠাকুর দিঘীর পাড় এলাকার পাক পাঞ্জাতন মাজারের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা তাদের কে গ্রেপ্তার করেন।

    ‎আটককৃতরা হলেন,
    ‎অষ্টগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাঁন ঠাকুর দিঘীর পাড় এলাকার মৃত আফতাব খাদেমের ছেলে মোঃ লালন মিয়া (৪৪), মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ তানভীর (২৩) এবং একই গ্রামের অহিদ মিয়ার ছেলে রিপন মিয়া (২৫)।

    ‎গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
    ‎এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক)/১৯(ক)/৩৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ১৩, তারিখ ১৯/০৩/২০২৬। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

    অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন সাংবাদিকদের জানিয়েছেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031