• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় মাটির নিচে পাওয়া গেলো ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি 

     swadhinshomoy 
    30th Mar 2026 2:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাহফুজুল ইসলাম
    নওগাঁ জেলা প্রতিনিধি।

    নওগাঁর বদলগাছীর আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামের উত্তরপাড়া ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা হয়। পরে সন্দেহ লাগায় আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান। পরে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।
    বদলগাছি থানার অফিসার ইনচার্জ তদন্ত নজরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো অনেক পুরোনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপন রাখা হয়েছিল। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031