• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক-১ 

     swadhinshomoy 
    30th Mar 2026 3:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃএমরুল ইসলাম
    মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ

    নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
    মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশ ও রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

    এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ মার্চ) রাতে ডিউটিতে থাকা অবস্থায় মনোহরদী থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, থানাধীন গোতাশিয়া খোটমোড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ খোকন মিয়া (৪০), পিতা: মৃত সামেদ আলী, সাং- খোটমোড়া, গোতাশিয়া—কে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    পুলিশ জানায়,মনোহরদী উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031