মোঃ ইসরাফিল ইসলাম
কালীগঞ্জ প্রতিনিধি
১) ঘটনার তারিখ: ২৫/০৩/২০২৬ ইং
ঘটনার সময়: ১৬.৩০ ঘটিকা
২) ঘটনাস্থলঃ রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রোঃ থানাধীন ধাপ মেডিকেল মোড় জেল রোডের পশ্চিম পাশের লিউ মেডিসিন কর্ণার নামীয় ঔষধ এর দোকান বিধি মোতাবেক তল্লাশী করে দোকান ঘরের ভিতর ক্যাশ টেবিলের মাঝের ফাঁকা স্থানে মেঝের উপর হইতে আলামত উদ্ধার ও জব্দকৃত।
৩) নিয়মিত মামলা ০১টি
(৪) আসামী মোট-০১ জন
(৫) জব্দকৃত আলামতঃ একটি স্কুল ব্যাগের ভিতর মাদকদ্রব্য Opifen 100 (অপিফেন ১০০) ইনজেকশন ৪৫(পঁয়তাল্লিশ) টি পাতা, প্রতিটি পাতায় ০৫(পাঁচ) এ্যাম্পুল করে ৪৫×৫=২২৫(দুইশত পঁচিশ) এ্যাম্পুল ও একই ব্যাগের মধ্যে পলিথিনের ভিতর ৩৯(উনচল্লিশ) এ্যাম্পুল, সর্বমোট- (২২৫+৩৯)=২৬৪(দুইশত চৌষট্টি) এ্যাম্পুল, প্রতিটি এ্যাম্পুল ২(দুই) মিলি লিটার করে মোট ২৬৪×২=৫২৮ (পাঁচশত আটাশ) মিলি লিটার বা ০.৫২৮ লিটার। উদ্ধারকৃত আলামতের মূল্য =৫২,৮০০/-(বাহান্ন হাজার আটশত) টাকা
আটককৃত ব্যক্তির পরিচয়ঃ মোঃ মশিউর রহমান (৪৩), পিতা- মৃত ইসমাইল হোসেন সরকার, মাতা- মৃত আতবজান সরকার, সাং- উত্তম বানিয়াপাড়া, ওয়ার্ড নং- ০৩, থানা- হাজিরহাট মেট্রোঃ, রংপুর মহানগর রংপুর (গ্রেফতার)
উল্লিখিত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মেট্রো থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

