• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূর্ধর্ষ চুরি 

     swadhinshomoy 
    30th Mar 2026 3:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে রমজাননগর ইউনিয়নের
    আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আলহাজ্ব আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ২৯ শে মার্চ (রবিবার) রাতে উক্ত দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এ সময় চোরেরা আলহাজ্ব আরব আলী গাজীর স্ত্রী মোছাঃ সামছুন্নাহার বেগম (৫৫), পুত্র বধু মোছাঃ নূরীতারা খাতুন (৩৫) ও পুত্রের কন্যা মোছাঃ আরিয়ানা খাতুনকে (৯) অজ্ঞান করে। বর্তমানে মোছাঃ সামছুন্নাহার বেগম শ্যামনগর হাসপাতালে এবং নূরীতারা ও আরিয়ানা বাড়ীতে চিকিৎসাধীন। সংবাদ পেয়ে ঘটনার স্থান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান পরিদর্শন করেছেন। আলহাজ আরব আলী গাজীর পুত্র মোঃ মতিউর রহমান নান্টু জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাত আনুমানিক ১১.২০ মিনিটের দিকে আমি বাড়ীতে আসি। গেডে তালা দেওয়ায় আমি আমার স্ত্রীকে ডাকতে থাকি। অনেক সময় ধরে ডাকাডাকির এক পর্যায়ে সে প্রায় অচেতন অবস্থায় গেড খুলে দেয়। এ সময় তাকে অনেক অসুস্থ্যবোধ মনে হচ্ছিল। আমি রুমে গিয়ে ঘুমায় সেও ঘুমিয়ে পড়ে। ফজরের নামায পড়তে যাওয়ার সময় হঠাৎ আমরা কন্যা আরিয়ানা ব্যাপক অসুস্থ্যবোধ মনে করছিল। এ সময় আমি মায়ের ঘরে গিয়ে দেখি সেও অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ীর ২য় তলায় গিয়ে দেখি ঘরের ভিতরে সব তচনচ করা, আলমারী ভাঙ্গা। রুমের জানালার গ্রিল কাটা। যে আলমারীতে স্বর্ণ সংরক্ষন ছিল সেটিও ভেঙ্গে স্বর্ণ নিয়েছে। তাছাড়া আমার মরটসাইকেলের তেল ও বাহির করে নিয়েছে। নান্টু আরও জানান, চোরেরা আনুমানিক পঞ্চাশ ভরি স্বর্নের জিনিস লুট করে নিয়ে গেছে। তার মা অসুস্থ থাকায় নগদ টাকার পরিমান জানা সম্ভব হয়নি। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, চুরির ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। এ চুরির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031