মোংলা উপজেলার কৃষক ও কৃষাণীদের জন্য আজ মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কর্মসূচি এবং কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, খুলনা কৃষি অধিদফতর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোতাহার হোসেন, উপ-পরিচালক, বাগেরহাট; মোঃ মোসাদ্দেক হোসেন, মনিটরিং অফিসার, খুলনা অঞ্চল; মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি এবং মোঃ লা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার।
প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন কৃষিতে আধুনিক যন্ত্রপাতি কৃষকদের মাঝে বিতরণ করছে। এর মধ্যে রয়েছে ধান রোপণ যন্ত্র, বীজ বপন যন্ত্র, ধান মাড়াই কিটনাশক স্প্রে মেশিন, মাটির খার-লবণ ও আর্দ্রতা মাপার যন্ত্র, খাদ্যজাত দ্রব্য, ফল-সবজি ও মাছের বিষাক্ততা পরীক্ষার যন্ত্রপাতি, সার, বীজ, সবজির বীজ ইত্যাদি। এছাড়া, বর্তমানে বাংলাদেশ থেকে আমড়া, কুল, বেল, টমেটোসহ বিভিন্ন সবজি-ফল বিদেশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৩০ জন কৃষক-কৃষাণী। প্রশিক্ষণ সদন পরিচালনা করেন প্রধান অতিথি। দুপুরে খাবার ও সামান্য সন্মানি প্রদান করা হয়েছে।

