• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠী’র কাঠালিয়ায় আড়াই লাখ টাকায় বিক্রি খটক মাছ 

     swadhinshomoy 
    31st Mar 2026 4:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠী’র কাঠালিয়ার একদল জেলেদের জালে বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে আড়াই লাখ টাকায় আমুয়া মৎস্য বন্দরে জেলেরা নিলামে মাছটি বিক্রি করেন।

    দানব আকৃতির মাছটি টমটম গাড়ীতে করে কাঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসলে শত শত মানুষ মাছটি দেখতে জড়ো হয়। স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলা মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী হওয়ায় এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ ধরতে যান।
    এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান আব্দুল হাই।
    মাছের আড়তদার আব্দুল হাই বলেন, ‘কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক কৌতূহল সৃষ্টি হয়। মাছটি ভাগ করে বিক্রি করা হবে।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031