swadhinshomoy
31st Mar 2026 6:08 pm | অনলাইন সংস্করণ Print
শহিদুল্লাহ কায়সার, মধুপুর :
টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমান আদালত পঁচা বাসি মাংস বিক্রি করার দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
৩১ মার্চ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর হাটখোলা বাজারে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ কেজি পঁচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
মাংস বিক্রেতাকে মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শহিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার জানান মাদক,অবৈধ তেল মজুদ,পুণ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এমন কাজের সাথে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

