• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে সস্তায় মিলছে তরমুজ: হাসি ফুটেছে সাধারণ ক্রেতাদের মুখে 

     swadhinshomoy 
    31st Mar 2026 5:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার ,তজুমদ্দিন ভোলা।।
    ভোলার তজুমদ্দিন উপজেলার বাজারগুলোতে গত বছরের তুলনায় এবার অনেক কম দামে তরমুজ বিক্রি হতে দেখা যাচ্ছে। ফলন ভালো হওয়া এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সাধারণ ক্রেতাদের নাগালে রয়েছে রসালো এই ফলটি। গত বছর যে তরমুজের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল, এবার তা সুলভ মূল্যে কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।
    মঙ্গলবার তজুমদ্দিনের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানগুলোতে তরমুজের স্তূপ সাজিয়ে রাখা হয়েছে। বড় সাইজের একটি তরমুজ বর্তমানে ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যা গত বছর একই সময়ে ছিল দ্বিগুণ বা তারও বেশি। মাঝারি ও ছোট সাইজের তরমুজগুলোও বিক্রি হচ্ছে বেশ সস্তা দরে।
    বাজারে আসা এক ক্রেতা জানান, “গত বছর রমজানে তরমুজ কেনাই কঠিন ছিল। কিন্তু এবার বাজার পরিস্থিতি ভিন্ন। গত বছরের চেয়ে অনেক কম দামে তরমুজ কিনতে পারছি, এতে আমরা সাধারণ ক্রেতারা খুব খুশি।”
    বিক্রেতারা জানান, এ বছর ফলন ভালো হয়েছে এবং খেত থেকে সরাসরি বাজারে প্রচুর তরমুজ আসছে। কোনো সিন্ডিকেট বা কৃত্রিম সংকট না থাকায় দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে তারা আশা করছেন, সরবরাহ এভাবে বজায় থাকলে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে।
    উপজেলার সাধারণ মানুষ মনে করছেন, নিয়মিত বাজার তরমুজের সরবরাহে কোনো বিঘ্ন না ঘটলে এবারের মৌসুমটি সাধারণ ক্রেতাদের জন্য বেশ স্বস্তিদায়ক হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031