swadhinshomoy
31st Mar 2026 3:54 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
ঘুম ঘুম চোখ মশা ভন ভন
বৌ জামাই যুদ্ধ মারলি না কেন?
শহরের মশা গায়ে পায়ে বেশ
যুক্তির তর্কে সবার এ দেশ।
তুমি কর তেল বাজি টাকা কারি কারি
আমাদের ঘর নাকি মশাদেরও বাড়ি।
ঘুষ খাও সুদ খাও লোন নেও ব্যাংক
এ শহর জুলুমের মার বোম ট্যাংক।
মশা বলে মশকারি আর নাহি শুনি
মশাদের কাছে তোরা মানুষেরা ঋনী।
হারাম রক্ত শুষি, ভালো আছ তাই
মশাদের ভন ভনে চোখে ঘুম নাই।
পড়তে বসে টেবিলে ঝিমাও মুরগির মতো
ঘুম ভেঙ্গে দেয় মশা আরও কত শত।
মশাদের মার পিষে নির্দয় মনে
মশারা হাড়ে না মানুষের সনে।
সমন্নয় কর ভাই দেও এক ফোঁটা
দেশটাকে ভালোবেসে খেয়োনাক গোটা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

