রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ ধুবিল কার্টার মহল গ্রামের জহুরুল ইসলাম সরকারের মেয়ে শারমিন খাতুন (২৭) এর সাথে একই গ্রামের আব্দুল সামাদের পুত্র রাকিব ইসলামের ১৪ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে তাদের ২ টি পুত্র সন্তান হলেও সুখের মুখ দেখতে পায়নি শারমিন। বিয়ে পাগল রাকিব পরকিয়াসহ একাধিক বিয়ে করেন। যার ফলে স্ত্রী শারমিনকে তার স্বামী রাকিব কথায় কথায় অত্যাচার নির্যাতন করতেন। দাবিকৃত যৌতুকের ১৫ লক্ষ টাকা পরিবার দিতে অপারগ হওয়ায় বাড়ি থেকে শারমিনকে বের করে দেয় রাকিব।
গত ১৩/১০/২৫ ইং তারিখে শারমিনের পিতা জহুরুল জামাতা রাকিবের বাড়িতে গেলে ১৫ লক্ষ টাকা যৌতুক আনতে বলে। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে রাকিব শাবল দিয়ে স্ত্রী শারমিন ও শশুর জহুরুলকে বেধড়ক মারপিট করেন। শারমিন দৌড়ে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। এতে শশুর জহুরুলের মাথা ও চোখে মারাত্বক ভাবে আঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জহুরুলকে হাসপাতালে ভর্তি করে। পরর্বতীতে জহুরুল সুস্থ হয়ে সলঙ্গা থানায় রাকিব সহ ৫ জনকে আসামি করে যৌতুক ও নারী নির্যাতন করার দায়ে একটি অভিযোগ করেন।
অভিযোগ দায়েরের পর থেকে রাকিব ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শশুরকে হত্যা ও বাড়ি ঘর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় গত শনিবার আপস মিমাংসার জন্য শালিশী বৈঠক করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাকিব শালিশী বৈঠক প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

