• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎নাটোরে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে সড়ক অবোধ, নেসকো অফিস অবরুদ্ধ 

     swadhinshomoy 
    26th Nov 2025 3:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    ‎বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিল, অবৈধ মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও লোড ফি আরোপের প্রতিবাদে নাটোরে গ্রাহক ও সাধারণ জনতা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
    ‎সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে শহরের হাফরাস্তা এলাকায় নেসকো কার্যালয়ের সামনে মহাসড়কের একপাশ জুড়ে বসে শুরু হয় এ কর্মসূচি, যা প্রায় পুরোদিন স্থায়ী হয়।
    ‎মহাসড়কের ওপর দাঁড়িয়ে শোনা যায় মানুষের দীর্ঘদিনের অভিমান—বিদ্যুৎ সুবিধা নয়, বরং বাড়তি বোঝা হয়ে উঠেছে প্রি-পেইড মিটার।
    ‎“এটা জুলুম”—জুলাই যোদ্ধা কমিটির ক্ষোভ,
    ‎আন্দোলনে নেতৃত্ব দেওয়া জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন—
    ‎“প্রি-পেইড মিটার দিয়ে আমাদের ওপর এক ধরনের জুলুম চলছে। দিনমজুর সারা দিন কাজ শেষে ঘরে ফিরে প্রথমেই শুনছেন—মিটারে টাকা নাই। এটা কোনো মানবিক ব্যবস্থা নয়।”
    ‎তিনি আরও জানান, সংসারের নিত্যদিনের ব্যয় সামলাতেই মানুষের হিমশিম খেতে হয়, তার ওপর এই অতিরিক্ত চার্জ যেন ‘পকেট কাটার’ মতোই শোষণ।
    ‎কমিটির আরেক সদস্য উল্লাস বলেন,
    ‎“পোস্ট-পেইড মিটারে মাস শেষে বিল দিতাম,১০০০ থেকে ১২০০ টাকার মধ্যেই মাস যেত। এখন একই পরিবারে খরচ দাঁড়াচ্ছে ২০০০–২৫০০ টাকা। এই অতিরিক্ত খরচ মানুষের জীবনকে বিপদে ফেলছে।”
    ‎ছাত্র আন্দোলনের বক্তব্য—‘এ লড়াই সবার’
    ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিশির মাহমুদ বলেন,
    ‎“নেসকো প্রতি মাসে অবৈধভাবে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, লোড ফি বসিয়ে গ্রাহকদের নানাভাবে হয়রানি করছে। এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, সকল শ্রেণি-পেশার মানুষের।”
    ‎নেসকো কার্যালয়ে পুলিশি পাহারা।
    ‎অবস্থান কর্মসূচি চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেসকো কার্যালয় ঘিরে রাখা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য। জনতার ক্ষোভ থাকলেও পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30