• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাজিতে হার, কিন্তু প্রতিশ্রুতি অটুট—ডোমারে ব্যতিক্রমী দৃশ্য 

     swadhinshomoy 
    04th Jan 2026 4:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    ডোমার উপজেলা প্রতিনিধি:

    নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় সহকর্মীর সঙ্গে করা বাজিতে হেরে গিয়ে মাথা ন্যাড়া করে ফেলেছেন বিএনপির এক কর্মী। শনিবার (৩ জানুয়ারি) ডোমার উপজেলার একটি সেলুনে গিয়ে নিজের মাথার সব চুল ফেলে দেন তিনি। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
    জানা গেছে, ওই কর্মীর নাম লেলিন। তিনি নীলফামারী-০১ আসনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাবেন—এমন দৃঢ় বিশ্বাস থেকে সহকর্মীর সঙ্গে বাজি ধরেছিলেন। বাজির শর্ত ছিল, তুহিন মনোনয়ন না পেলে লেলিন মাথার সব চুল ফেলে দেবেন।
    শেষ পর্যন্ত বাজিতে হেরে গিয়ে নিজের দেওয়া শর্ত অনুযায়ী সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন লেলিন। তিনি পেশায় ডোমার উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
    মাথা ন্যাড়া করার মুহূর্তটি ভিডিও ধারণ করা হলে তা অল্প সময়ের মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি কোনো অপমান বা সম্মানহানির কারণে নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরং লেলিন ও তার সহকর্মীরা ঘটনাটিকে হাসি-আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।
    এ বিষয়ে লেলিন বলেন,
    “আমি পুরো আত্মবিশ্বাস থেকেই বাজি ধরেছিলাম। বিশ্বাস ছিল নীলফামারী-০১ আসনে আমাদের নেতা ইঞ্জিনিয়ার তুহিন ভাই মনোনয়ন পাবেন। সেই বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত। বাজিতে হেরে গেছি ঠিকই, কিন্তু দলের জন্য আমি আমার কথা রেখেছি।”
    উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের বৈধতা পেয়েছেন। অন্যদিকে, নীলফামারী-০১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031