• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

     swadhinshomoy 
    03rd Sep 2025 10:33 am  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,কুমিল্লা জিলা প্রতিনিধি:

    কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মধ্য বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় দিবা শাখার ১৫ জন ও প্রভাতি শাখার ১৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকারের সঞ্চালণায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীউদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুস সাত্তার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, পরিদর্শক (তদন্ত) সামছুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ।

    বক্তারা তাদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আব্রাহাম সাজিদ বলেন, “আজকের এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে শিক্ষক-অভিভাবক ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই।”

    অপরদিকে ৭ম শ্রেণির ছাত্রী রামিছা আনজুম “আমরা শুধু পরীক্ষায় ভালো ফল করব না, ভবিষ্যতে সৎ ও যোগ্য নাগরিক হয়ে দেশকে গড়ে তুলতে চাই। বিদ্যালয় আমাদের জন্য যে সুযোগ দিয়েছে, তা আমরা কাজে লাগাবো।”

    অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার দিবা শাখার ১৫ জন ও প্রভাতি শাখার ১৫ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।

    এহসানুল হক সরকার মেধাবৃত্তির আওতায় মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়। সংগঠনটি প্রধান পৃষ্ঠপোষক ফারাজ সরকার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930