শওকতুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা সম্মেলন ও কাউন্সিল এর চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খাঁন এর পরামর্শ ও নির্দেশক্রমে কুতুবদিয়া উপজেলা বিএনপি’র নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) মধ্যরাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী তার ভেরিফাইড ফেইসবুকে কুতুবদিয়া উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।
কুতুবদিয়া_উপজেলা নতুন আহবায়ক কমিটিতে সৈয়দ আহমদ চৌধুরী আহবায়ক, আলহাজ্ব আকতার হোছাইন যুগ্ম-আহবায়ক, আজিজুর রহমান রায়হান যুগ্ম-আহবায়ক, সৈয়দ মোঃ বশির যুগ্ম-আহবায়ক, এম.এ. ছালাম কুতুবী সদস্য সচিব হিসাবে ঘোষণা করা হয়।
কমিটিকে আগামী ১০(দশ) দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে জেলা বিএনপি বরাবর জমা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।
নব গঠিত কমিটির সকল সদস্যদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা জানান কুতুবদিয়া উপজেলা বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।তারা বলেন নতুন কমিটির মাধ্যমে আমরা একটি যোগ্য নেতৃত্ব পেয়েছি।আাশা করি তাদের সুযোগ্য নেতৃত্বে কুতুবদিয়া উপজেলা বিএনপি কক্সবাজার জেলার অন্যতম আদর্শিক ও সুশৃঙ্খল ইউনিট হিসাবে দেশনেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করবে।

