• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সরেজমিন কক্সবাজার(২) পর্যটকদের নিরাপত্তায় আরো বাড়তি ব্যবস্থা প্রয়োজন 

     swadhinshomoy 
    04th Sep 2025 5:29 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সিরাজুল মনির কক্সবাজার থেকে ফিরেঃ

    প্রায় রাত-দিন ২৪ ঘন্টা পর্যটকদের পদচারণা তাকে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন এলাকা। তার মধ্যে কলাতলী সুগন্ধা লাবনী বীচ এলাকা। শহরের মধ্যে লালদীঘি বাহার চড়া এসব এলাকা পর্যটকদের কারণে সরগরম থাকে প্রায় সময়। তারপরেও চোর ছিনতাইকারীদের দৌরাত্ম তাকে সবসময়। কক্সবাজার জেলা পুলিশ পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে টুরিস্ট পুলিশের একাধিক টিম শহর এবং সি বিচ এলাকায় টহলরত থাকলেও নিরাপত্তা ঝুঁকিতে থাকে পর্যটকরা।

    সন্ধ্যাকালীন সময়ে কলাতলী থেকে ইনানী পর্যন্ত পর্যটকরা আসা-যাওয়া করে অনেকটা ভয়ের মধ্য দিয়ে কারণ মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাইকারীরা সর্বস্ব লুটে নিয়ে যায় প্রায় সময়। মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পয়েন্টে ছিনতাকারীদের দল প্রায় সারাদিন অবস্থান করে। ছিনতাইকারীরা পুলিশের টহল টিম দেখলে কিছুক্ষনের জন্য সরে পড়লেও পুনরায় অবস্থান নিয়ে চিনতাই কাজে জড়িয়ে পড়ে প্রায় সময়। এতে নিরাপদে পর্যটকরা উদ্বিগ্ন হয়ে অনেকটা ভয়ের মধ্যে থাকে কক্সবাজারে ভ্রমণরত অবস্থায়। সুগন্ধা পয়েন্টের ভিতর দিয়ে সিগাল হোটেলের সামনে দিয়ে যে সড়কটি লাবনী পয়েন্টে গেছে এটাতেও মাঝেমধ্যে উৎপাতে থাকা ছিনতাইকারীরা পর্যটকদের উপর হামলা করে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়ার খবর রয়েছে অনেক। গত ৩০ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে লাবনী পয়েন্টে হেটে যাচ্ছিলেন কাউসার নাসরিন দম্পতি তারা সিগাল হোটেল পার হওয়ার পর একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু চিনতাই করে নিয়ে যায়।

    বিশেষ করে ছিনতাইকারীরা জাওবন গুলোতে পেতে থাকে। অধিক গাছপালা থাকার কারণে অনেক পর্যটক বিষয়টা পরিলক্ষিত করতে পারে না তাই কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে ভ্রমণ করার সময় ছিনতাইকারীদের কবলে পড়ার ভয় থাকে অনেক পর্যটকের। বিশেষ করে একটু নিরিবিলি জায়গা পেলে পর্যটকদের আনাগোনা থাকে বেশি সেখানে ছিনতাইকারীরা সুযোগ বুঝে হানা দেয়। পর্যটকরা বলেন নিরিবিলি জায়গা গুলোতে পুলিশের টহল টিম স্থায়ীভাবে অবস্থান করলে পর্যটকদের নিরাপত্তা কিছুটা নিশ্চিত হয়।

    এ বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর প্রধান আপেল মাহমুদ বলেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজে নিয়োজিত রয়েছে। টুরিস্ট পুলিশের টহল টিম রাত-দিন ২৪ ঘন্টা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছে। কোন মাধ্যমে পর্যটকরা হয়রানি হচ্ছে এমন কোন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে। তার পরেও কিছু কিছু জায়গায় পর্যটকদের সচেতনতা অধিক জরুরী। পর্যটকরা টুরিস্ট পুলিশের হট লাইনে অভিযোগ করার সাথে সাথে স্পটে পৌঁছে যাই টহল টিম। আগামীতে পর্যটকদের নিরাপত্তায় বাড়তি টুরিস্ট পুলিশ মোতায়েন করা হবে বলেও তিনি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930