• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ডিভাইস ও মিনি ভ্যান আটক করেছে কুমিল্লা বিজিবি 

     swadhinshomoy 
    06th Sep 2025 7:11 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:

    খুবেই গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিভাইস এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে।

    বিজিবি সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সঙ্ঘবদ্ধ চোরাকারবারি দল পালানোর চেষ্টা করলেও ভ্যানটি আটক করা হয়। তল্লাশিতে ১৩,৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।

    কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, তারা নিয়মিত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। আটককৃত মালামাল পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

    বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতেও অনেক সময় অভিযান পরিচালনা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930