• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে যুবকের লাশ উদ্ধার, আউয়াল র‍্যাবের হাতে গ্রেফতার 

     swadhinshomoy 
    07th Sep 2025 5:01 am  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

    হবিগঞ্জের নবীগঞ্জে ব্রীজের নিচ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় মূলহোতা হিসেবে চিহ্নিত মো. আব্দুল আউয়াল (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    র‍্যাব জানায়, গত ২০ আগস্ট সন্ধ্যায় নিখোঁজ হন ভিকটিম। পরে ২২ আগস্ট দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের হাছানখালী খালের কালভার্টের নিচে পানিতে তার মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, প্যান্টের কোমরের কালো বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গুম করতে পানিতে ফেলে রাখা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

    মামলার তদন্তে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও র‍্যাব-১১ (সিপিসি-১) যৌথভাবে অভিযান চালিয়ে গত ৬ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকা থেকে মামলার মূল আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আউয়াল নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের লেচু মিয়ার ছেলে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930