• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তানজানিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে বরগুনার পাথরঘাটার দুই নারী 

     swadhinshomoy 
    09th Mar 2026 12:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা।।
    উপকূলীয় নারীর ক্ষমতায়ন, অধিকার ও স্বাবলম্বিতার গল্প আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে আফ্রিকার তানজানিয়ায় যাচ্ছেন বরগুনার পাথরঘাটার দুই নারী। তারা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের রুবি আফরোজ ও চরদুয়ানী ইউনিয়নের সুজয়া রানী।
    কানাডা ভিত্তিক কোডি ইনস্টিটিউটের আমন্ত্রণে তানজানিয়ার দার এস সালামে আগামী ২৩ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিতব্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি (সিসিডিবি) পরিচালিত ‘এনগেজ’ প্রকল্পের সমাপনী সভা এবং গ্লোবাল গেদারিং অন উইমেন লিডারশিপ অ্যান্ড অ্যাকটিভ সিটিজেনশিপ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তারা।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং বিকল্প জীবিকায়নের সুযোগ তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে সিসিডিবির এনগেজ প্রকল্প। এ প্রকল্পের আওতায় দেশে প্রায় ২৫০ জন নারী উপকারভোগী রয়েছেন।
    তানজানিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, ইথিওপিয়া, হাইতি ও তানজানিয়া থেকে প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে প্রকল্পের অর্জন তুলে ধরা হবে এবং বিভিন্ন দেশের অংশগ্রহণকারী নারীরা নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প বিনিময় করবেন। সেখানে বরগুনার পাথরঘাটার রুবি আফরোজ ও সুজয়া রানীও তাদের সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরবেন।
    রুবি আফরোজ ও সুজয়া রানী দুজনই উপকূলীয় গ্রামীণ এলাকার সাধারণ নারী। এক সময় তারা গৃহিণী হিসেবেই জীবনযাপন করতেন। এনগেজ প্রকল্পের প্রশিক্ষণ, নিয়মিত সহায়তা এবং স্থানীয় সরকারের সঙ্গে কাজের সুযোগ পাওয়ার পর তারা আয়বর্ধক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন। ফলে তাদের পারিবারিক আয় ও স্বনির্ভরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
    বর্তমানে তারা স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে অন্য নারীদেরও এগিয়ে আসতে উৎসাহিত করছেন।
    রুবি আফরোজ বলেন, “এক সময় ঘরের বাইরে বের হতাম না। মানুষের সঙ্গে কথাও বলতে পারতাম না। এখন গরু পালন করি, দুধ বিক্রি করি এবং গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি করে বিক্রি করি। এতে সংসারের অবস্থার উন্নতি হয়েছে।”
    সুজয়া রানী বলেন, “এখন আমি স্থানীয়ভাবে নারী অধিকার নিয়ে কাজ করি। কোথাও নারী নির্যাতন বা বাল্যবিবাহের ঘটনা ঘটলে প্রতিবাদ করি এবং নারীদের বিভিন্ন সরকারি ভাতা পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করি।”
    সিসিডিবির প্রোগ্রাম অফিসার অভিজিৎ মজুমদার বলেন, “নারীর ক্ষমতায়ন ও আর্থিক স্বাবলম্বিতার বাস্তব উদাহরণ রুবি আফরোজ ও সুজয়া রানী।”
    পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস জানান, এনগেজ প্রকল্পের মাধ্যমে পাথরঘাটার প্রায় ২৫০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্ব, অবদান ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ভিত্তিতে এই দুই নারীকে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।
    তিনি আরও বলেন, “আশা করছি তারা আন্তর্জাতিক মঞ্চে উপকূলীয় নারীদের অগ্রগতির গল্প তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031