• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আফগানদের বড়ো ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান 

     Ahmed 
    08th Sep 2025 10:56 am  |  অনলাইন সংস্করণ Print

    খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালাই করে নিয়েছে পাকিস্তান। আরব আমিরাতে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে রীতিমত বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হলো আগা সালমানরা। শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান।

    জবাবে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১৫.৫ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ৬৬ রানে। পরাজয় স্বীকার করেছে ৭৫ রানের ব্যবধানে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ সংগ্রহ করে পাকিস্তান। সর্বোচ্চ ২৭ রান করেন ফাখর জামান। ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ, অধিনায়ক সালমান আগা করেন ২৪ রান। বাকিরা দাঁড়াতেই পারেনি। জবাব দিতে নেমে আফগান ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930