নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দু”দিন পর ৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় পুকুরের পানিতে থেকে পঞ্চম শ্রেণির ছাত্রী মমতা’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে স্কুলের উদ্দেশ্যে বেড় হয়ে মমতা লাশ হয়ে ফিরলো বাড়ি। মমতা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও নিয়ামতপুর উপজেলার তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের কন্যা।স্থানীয়রা জানায়,কদিন আগে মমতা ভুল ক্রমে স্কুলে তার জুতা ছেড়ে আসে।ওইদিন সে জুতা নেয়ার উদ্দেশ্যে স্কুলে যায় এবং স্কুলের পাশেই তার ফুফুর বাড়িতে দুপুরে ভাত খায়।ভাত খেয়ে সে ফুফুর বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বলে স্থানীয়রা জানান।ওই দিনের পর থেকে সে নিখোঁজ ছিলো।পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডাইরি করে।গত শবিবার বিকেলে স্থানীয় লোকজন মমতার বাড়ির পাশের এক পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ পুকুরের পানি থেকে মমতার লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবু নামের একজনকে আটক করা হয়েছে।

