• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত 

     swadhinshomoy 
    08th Sep 2025 6:48 am  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিবেদক: মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত:

    কুয়েত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিশেষ করে যুবদলের সক্রিয় সহযোগিতায় স্বরণকালের অন্যতম সেরা ও সবচেয়ে সুন্দর আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

    হাওয়ালী প্রদেশ বিএনপির উদ্যোগে শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাওয়ালী প্রদেশ বিএনপির সংগ্রামী আহ্বায়ক শের আলী খান স্বপন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হাজী ইকবাল, আব্দুল কাদের মুন্সী, আরিফুর রহমান শাহিন এবং জামান ফারুক।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সদ্য সাবেক সভাপতি জনাব মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম এনাম।

    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—

    সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী

    কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা

    কুয়েত বিএনপির সিনিয়র নেতা ও অভিভাবক মোঃ চুন্নু মোল্লা

    সাবেক নির্বাচন কমিশনার ও সিনিয়র নেতা মোঃ আশফাকুল হক

    সিনিয়র সদস্য সৈয়দ নৌশাদ, এ কে আজাদ নুর

    কুয়েত বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল

    যুবদল কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ

    স্বেচ্ছাসেবক দল কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন

    জাসাস কুয়েতের সাবেক সভাপতি আনিসুল হক উল্কা

    ফারওয়ানিয়া প্রদেশ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান রুমন

    জাহারা প্রদেশ বিএনপির আহ্বায়ক চাঁন মিয়া হাসান

    যুবদল কুয়েত শাখার প্রস্তাবিত সভাপতি সৈয়দ আরিফুল ইসলাম রাসেল প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন—মোহাম্মদ আলী, শাইরুল আমীন, মাসুম হাসান, নাসির উদ্দিন হাওলাদার, আহমেদ আলী রানা, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, আবু জামান বুলু, আব্দুল আজিজ, সৈয়দ মোঃ সাহেদ, সাইফুল ইসলাম, ইমরান খান, লোকমান জাহিদ, মোঃ শামসুদ্দিন, মোঃ ইস্রাফীল, জাকির হোসেন, শেখ লিয়াকতসহ বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

    অনুষ্ঠানটি কুয়েতের মরুর বুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক বিশাল মিলনমেলায় রূপ নেয়। কুয়েতের গুণী শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন এবং বাংলাদেশ থেকে আগত টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

    অনুষ্ঠান শেষে হাওয়ালী প্রদেশ বিএনপির আহ্বায়ক শের আলী খান স্বপন মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সুস্বাদু নৈশভোজের মধ্য দিয়ে কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930