• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালি টানা গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামীর মৃত্যু স্ত্রী আহত 

     swadhinshomoy 
    08th Sep 2025 6:14 am  |  অনলাইন সংস্করণ Print

    জেলা প্রতিনিধি রাজবাড়ী,মোঃ জাহিদুর রহিম মোল্লা:

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালি টানা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নারুয়া বাজারের ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী জোৎস্না ওরফে রিক্তা (৪৪) মারাত্বক আহত হয়েছে। মতিয়ার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে ও রিক্তা মতিয়ার রহমানের স্ত্রী।
    রবিবার দুপুরে বালিয়াকান্দি-পাংশা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল ও বালি টানা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এ দুঘর্টনা ঘটে।
    স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান (৫৫) ও তার স্ত্রী জোসনা বেগম ওরফে রিক্তা মোটরসাইকেল যোগে বালিয়াকান্দি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। শালমারা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে অবৈধ ইঞ্জিন চালিত বালি টানা (পটাং) গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মতিয়ার। এ সময় এলাকার লোকজন অবৈধ পটাং গাড়ী আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়।
    বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930