• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলার, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    08th Sep 2025 8:27 am  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩ টায় আংগারিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ সোবাহান সিকদারের সভাপতিত্বে
    এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।
    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মতিউর রহমান দিপু বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার। উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ মোঃ বশির উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন -শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল মিয়া, মাইনুল হাসান
    সোহেল ,উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসা.হেলেনা খানম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরিফ, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌকিদার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খলিল আকন। আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন ( ওয়াসিম) , ছাত্রদল নেতা মোঃ খালিদ হাসান (রাফি) প্রমূখ । এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এই কর্মসূচির মধ্য দিয়ে আংগারিয়া ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930