• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চকরিয়া মাতামুহুরি নদীতে নিখোঁজের ২৬ ঘন্টা পর ভেসে উঠল রাজমিস্ত্রীর মরাদেহ 

     swadhinshomoy 
    14th Sep 2025 7:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    শওকতুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক চকরিয়া, কক্সবাজার:

    শুক্রবার(১২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে চকরিয়া উপজেলার দুর্গম বমু বিলছড়ি ইউনিয়নের পূর্বাপাড়া এলাকার মাতামুহুরী নদীতে এক যুবক তলিয়ে যায়।খবর পেয়ে শনিবার সকাল থেকে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা চট্টগ্রাম ডুবুরি দলের সমন্বয়ে নদীতে ব্যাপক তল্লাশি চালিয়ে কোন কুলকিনারা করতে না পেরে বিকালে তল্লাশি অভিযান বন্ধ করে দেয়।

    নিখোঁজের প্রায় ২৬ ঘন্টা পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত দশটার দিকে মাতামুহুরী নদীর বমু বিলছড়ি মিঝঝিরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

    জানা যায়, পানিতে ডুবে মারা যাওয়া মো: শাহাজাহান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদ পুরা এলাকার নুর আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। কাজের সুবাদে চকরিয়ার বমু বিলছড়িতে থাকতেন।

    স্হানীয়দের মতে ,শুক্রবার বিকালে লামায় অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে রাতে সাঁতার কেটে নদী পার হচ্ছিল শাহজাহান। এসময় নদীর মাঝামাঝিতে গেলে হঠাৎ সে ডুবে যায়।

    এদিকে শনিবার রাতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্হানীয় জনগন ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। এরপর রাত আনুমানিক দশটার দিকে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর মিঝঝিরি পয়েন্টে পৌঁছে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930