আল রোকন,রিপোর্টার কুমিল্লা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অথবা অন্য কোথাও সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত রোগীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর যথাযথ চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের উদ্যোগে আজ রোববার সকালে ১১ টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।
এখানে দাউদকান্দি উপজেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ সিদ্ধান্ত মোতাবেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত রোগীদের যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনাযর নিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি উপজেলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন ৮ টি সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধিরা অজ্ঞাত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম দাউদকান্দি সমাজসেবা অফিসার জান্নাতুল ফাতেমা চৌধুরী দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট নাজমুল হাসান সাংবাদিক সেলিম আহমেদ সাংবাদিক আলমগীর হোসেন ও দাউদকান্দির ৮ টি সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি এবং হাসপাতালের ডাক্তার নার্স ।
আলোচনায় উপস্থিত সবাই একমত হয়ে বলেছেন সড়কে আহত রোগীদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা সবাই নিজ নিজ উদ্যোগে সেবা দেবার জন্য অঙ্গীকারবদ্ধ।

