swadhinshomoy
15th Sep 2025 3:02 pm | অনলাইন সংস্করণ Print
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী বাঘায় পুলিশ পরিচয়ে দুটি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার(১০ সেপ্টেম্বর ) ১২টার দিকে বাঘা পৌরসভার ২ নং পাকুড়িয়া বেলালের মোড়ের সাইদুর রহমান ও মাসুদ রানার বাড়ীতে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। এতে দুই বাড়িতে প্রচারনার ফাঁদে ফেলে ডাকাতি করে আনুমানিক চার লক্ষ টাকার মালামাল লুট করেছে।

সাইদুর রহমান জানান,গত রাত ১২টায় ১০/১২জনের ডাকাত দল হাতে বড় হাসুয়া ও পিস্তল সহ আমার বাড়িতে প্রবেশ করে নগদ বিশ হাজার টাকা দুই ভরি স্বর্ণালঙ্কার,দুইটি মোবাইল,দুইটি টর্চ লাইট নিয়ে যায় এবং আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
এদিকে একই সময়ে পাশের বাড়ি মোঃ মাসুদ (পিতা মৃত মাজদার রহমান) এর বাড়িতে ৪/৫ জন ডাকাত প্রবেশ করে কানের দুল ও একটি চেইন নিয়ে ডাকাত দল দ্রুত চরে নেমে চলে যায়।
উল্লেখ্য যে ডাকাত দল প্রথমে ১০০গজ দুরে এক বাড়ি থেকে আরিফুল নামে একজনকে প্রশাসন পরিচয়ে ডেকে তাকে জিম্মি করে সাইদুরের বাড়িতে আসে, সাইদুর সম্পর্কে আরিফুলের মামা, ডাকাতদের কথা মতো আরিফুল সাইদুর কে ডেকে বলে মামা প্রশাসনের লোক আপনার সাথে কথা বলবে বাহিরে আসেন,সাইদুর বিশ্বাস করে বলকুনি দরজা খোলা মাত্র ডাকাত তার গলায় হাসুয়া ধরে এবং ডকাতি কাজ সম্পন্ন করে পালিয়ে যায়।
এ ঘটনায় বাঘা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান,খবর পেয়ে আমি ও সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।