শওকতুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার চকরিয়া উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশ চকরিয়ার সমন্বিত উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকালে চকরিয়া পৌর শহরে বেসরকারী হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল সেন্টার, ও ফার্মেসীতে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ডাঃ সুজন ত্রিপুরা,সহকারী সার্জন,আরিফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর (ভারঃ),উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া, ও থানা পুলিশের একটি টিম।
অভিযানে হাসপাতাল সড়কের ইসমাইল নামের একজন দালাল কে দুই মাসের জেল দেওয়া হয়।এছাড়াও জিদ্দাবাজারে অবস্থিত বেসরকারী হাসপাতাল এভারগ্রীন কে ৫০,০০০ টাকা,হাসপতাল সড়কের হিলসাইড প্যাথলজি কে ১০,০০০টাকা,ল্যাব হাউস প্যাথলজিকে ১০,০০০টাকা,চকরিয়া ওশান সিটি মার্কেটের হাসান ডেন্টাল সেন্টার কে ৫,০০০টাকা,এল কে ফার্মেসীকে ৫,০০০টাকা,হুমায়ুন ফার্মেসীকে ২,০০০ টাকা জরিমানা করা
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহবানও জানান।

