• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি অক্ষত রেখেই রেল লাইন নির্মাণ হবে – প্রেস সচিব শফিকুল আলম 

     swadhinshomoy 
    15th Sep 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ Print
    মাহফুজার রহমান,শ্রীপুর, মাগুরাঃ

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি অক্ষত রেখেই রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হবে । মাগুরাবাসীর কাঙ্খিত এ রেলপথ বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। ইতিমধ্যেই মাগুরা ও ফরিদপুর অংশে গড়াই নদীর উপরে ব্রিজ নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে মাগুরা সদরের মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বসতবাড়ি পরিদর্শনকালে তিনি কথাগুলো বলেন।

    এ সময় তিনি রেলপথ প্রকল্পের মাগুরা অংশের কাজ পরিদর্শন করেন । তিনি উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পিছনোর কোন সুযোগ নেই। জুলাই সনদ নিয়ে সংস্কার  কমিশন কাজ করছে।
     এ সময় প্রেস সচিব শফিকুল আলম কবি ফররুখ আহমেদের পরিবারের সাথে মতবিনিময় করেন এবং রেলের জমি অধিকরণ নিয়ে বিবদমান সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করেন।
    পরে রেলওয়ে প্রকল্পের  মাগুরা ও ফরিদপুর অংশের  সীমানায় গড়াই নদীর উপরে রেল ব্রিজের কাজ পরিদর্শন করেন।
    এ সময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুল হক, রেলপথ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক ও প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
    প্রকল্প পরিচালক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ফরিদপুরের মধুখালী হয়ে কামারখালী থেকে মাগুরার রামনগর ঠাকুরবাড়ির  ব্রডগেজ রেলপথ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে । ইতিমধ্যেই এই প্রকল্পের ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে । জমি অধিকরণ কিছু জটিলতার কারণে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আশা রাখছি অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।  প্রথমদিকে কবি ফররুখ আহমেদের বাড়ি জমি অধিকরণ এর মধ্যে পড়ে যায়। এরপর পরিবারের বিভিন্ন দাবির মুখে আমরা নকশা পরিবর্তন করে কবির বাড়ি থেকে ১০ থেকে ১২ ফিট দূরে দিয়ে রেল পথ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি কবির বাড়ির চারপাশে প্রাচীর দিয়ে সংরক্ষণ করা হবে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930