আল রোকন,রিপোর্টার কুমিল্লাঃ
কুমিল্লা হোমনা থানা রামকৃষ্ণপুর গত এক দশক ধরে মাদক সম্রাট রহিমা আধিপত্য বিস্তার করে নিরীহ মানুষদের হয়রানি করে হামলা মামলার ভয় দেখিয়ে ও মাদকের আখড়া তৈরি করে চালিয়ে যাচ্ছে ব্যবসা ও মাদক ব্যবসায়ী ও ফিটিংবাজ রাহিমাকে হোমনা থানা পুলিশ কেন গ্রেফতার করছে না এলাকাবাসী ও সুশীল সমাজ দাবি জানিয়েছে মাদক সম্রাট রহিমাকে আইনের আওতায় এনে হোমনা ও রামকৃষ্ণপুরকে মাদকমুক্ত সমাজ গড়ে উঠুক।
হোমনার রামকৃষ্ণপুর অঞ্চলে গাঁজা ও ইয়াবার একচ্ছত্র আধিপত্য চলছে রাহিমা ও হেলালের।
গত কিছুদিন পুর্বে যৌথবাহিনি তাদের বাড়ীর খড়ের স্তুপ থেকে এক বস্তা গাঁজা উদ্ধার করেছে দাবী করেন স্থানীয় এলাকাবাসী, কিন্তু মামলা হয় হোমনা পৌরসভা থেকে আটক দেখিয়ে।
গত কয়েকদিন পূর্বে রাহিমাকে আটকের গুঞ্জন হলেও একদিন পর আবার তাকে নিজ এলাকায় দেখে মানুষের মনে পুলিশের প্রতি নানাহ প্রশ্ন উঠে।
কথিত মইজ্জা ডাকাতের মেয়ে রাহিমা ও যুবলীগ নেতা হেলাল প্রকাশ্যেই ইয়াবা ও গাঁজাসহ মাদকের খুচরা ও পাইকারী বিক্রেতা হিসেবে এলাকায় এখন মানুষের মুখে মুখে।
এদেরকে আইনের আওতায় এনে রামকৃষ্ণপুর অঞ্চলকে মাদক মুক্ত করার দাবী সেখানকার সুশিল সমাজ ও সচেতন মহলের।

