swadhinshomoy
22nd Sep 2025 6:44 pm | অনলাইন সংস্করণ Print
স্টাফ রিপোর্টার: মোঃ ইসমাইল হোসেন:
নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, “ঢাকায় ডিবি পুলিশের একটি দল পিন্টুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সুধারাম থানায় একটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে।”
ওসি আরও জানান, রবিবার রাতেই ঢাকার ধানমন্ডি এলাকার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে পিন্টুকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত পিন্টুর বাড়ি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুশ্বরামপুর এলাকায়। জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

