• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিজ্ঞাপনমুক্ত সংস্করণ আনছে ফেসবুক-ইনস্টাগ্রাম 

     Ahmed 
    28th Sep 2025 6:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক:     ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মেটা। যুক্তরাজ্যে এখন থেকে চাইলে ব্যবহারকারীরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। মেটার এ সিদ্ধান্ত এসেছে দেশটির তথ্য নিয়ন্ত্রক সংস্থা আইসিওর সতর্কতা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে চলমান আলোচনার পর।

    নতুন সেবায় ওয়েব ব্যবহারকারীদের মাসে গুনতে হবে ২.৯৯ পাউন্ড (প্রায় ৪৮৬ টাকা), আর মোবাইল ব্যবহারকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে ৩.৯৯ পাউন্ড (প্রায় ৬৪৯ টাকা)। তবে যেসব অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করা, তাদের কেবল একটি ফি দিলেই চলবে।

    মেটা জানিয়েছে, ধাপে ধাপে এ সেবা চালু হবে এবং যারা সাবস্ক্রিপশন নেবেন না, তারা আগের মতোই বিজ্ঞাপন দেখতে থাকবেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের সাবস্ক্রিপশন মডেল চালু করলেও সমালোচনার মুখে পড়ে মেটা।

    ইউরোপীয় কমিশনের অভিযোগ ছিল, ব্যবহারকারীর কম তথ্য ব্যবহার করেও বিনামূল্যে বিজ্ঞাপনভিত্তিক সংস্করণ চালু করা সম্ভব ছিল, যা মেটা করেনি। এর ফলে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘনের দায়ে চলতি বছর প্রতিষ্ঠানটিকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হয়েছে। তবে যুক্তরাজ্যে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে।

    আইসিও মনে করছে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ‘অপ্ট আউট’ সুযোগ রাখা ইতিবাচক পদক্ষেপ। মানবাধিকার কর্মী তানিয়া ও’ক্যারলের করা মামলার নিষ্পত্তির পর থেকেই মেটা বিজ্ঞাপনমুক্ত সেবা চালুর ইঙ্গিত দিয়েছিল। আইন সংস্থা টিএলটির অংশীদার গ্যারেথ ওলডেইল মনে করেন, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবে এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930