• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মণিরামপুরে হাতপাখার এমপি প্রার্থীর গণসংযোগ 

     swadhinshomoy 
    28th Sep 2025 7:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ আল মামুন যশোর :

    যশোর পাঁচ মণিরামপুর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মাষ্টার জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে মণিরামপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী পথচারীদের সাথে এই গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুজাহিদ কমিটির সভাপতি মাষ্টার আবুল কাশেম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। গণসংযোগ শেষে হাতপাখার এমপি প্রার্থী মাষ্টার জয়নাল আবেদীন টিপু বলেন আমারা ক্ষমতায় এলে সন্ত্রাসী চাঁদাবাজি শূন্যের কোঠায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সরকারীভাবে যে বরাদ্দ আসবে কোন খাতে কত টাকা ব্যয় হবে সেটা উপজেলার বিভিন্ন বাজারে টানিয়ে দেয়া হবে,সবাই যেন বুঝতে পারে কোন খাতে কত টাকা ব্যয় করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930