দক্ষিণ উপকূলীয় অঞ্চল রামপাল। প্রতিকুলতা ও দুর্যোগ প্রবন এই অঞ্চলে লবনাক্ততা,নদী ভরাট,ঘূর্ণিঝড় এবং জোয়ারের পানিতে প্লাবিত হয়। প্রতিনিয়তই পরিবেশ বিপর্যয়ের বিরুপ প্রভাব এই এলাকায় কৃষি উতপাদন ও অর্থনীতি সহ সামাজিক মানোন্নয়নে চরম বাধাগ্রস্থ হয়। যে কারনে পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ সহনীয় বিভিন্ন উদ্যগের পাশাপাশি সঠিক তথ্য ডিজিটালের মাধ্যমে সংরক্ষণ ও প্রকাশ করা প্রয়োজন। রোববার ২৮ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জি এম অলিউল ইসলাম এসব কথা বলেন। ” পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক শু নিশ্চিত ” স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অডিটোরিয়ামে উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন নির্মাণ ও সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধার সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক জনাব মোজাফফর হোসেন, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সিনিয়র সাংবাদিক মোতাহার মল্লিক, সিডিপির সিনিয়র ম্যানেজার সিরাজুল ইসলাম, কাজী ফারজানা মুন্নী, রিক্তা আক্তার,সাবিনা খাতুন, সাংবাদিক হারুন প্রমুখ

