• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাগেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির  সভা ও সম্প্রীতি সমাবেশ 

     swadhinshomoy 
    30th Sep 2025 12:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    কামরুল হাসান,কুড়িগ্রামঃ

    ধর্ম যার যার, বাংলাদেশ সবার এই স্লোগানকে সামনে রেখে
    সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরী উপজেলা বিএনপি সভা ও সম্প্রীতি সমাবেশ করেন ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার  (২৯ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্নে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

    আয়োজিত এ সভায় বিএনপি’র উদ্যোগে মোট (৮১)টি পূজা মন্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যবস্থা করা হয়।

    সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব গোলাম রসূল রাজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব আলহাজ্ব শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোখলেসুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রঞ্জু, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব প্রভাষক কামরুল হাসান,উপজেলা জাসাসের সদস্য সচিব জনাব রাজু আহম্মেদ শেখ,পৌর জাসাসের সদস্য সচিব জনাব আমান উল্লাহ মওলা, উপজেলা তাঁতী দলের সভাপতি জনাব এস এম লিমন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব জনাব শাওন আহমেদ লেবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

    বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।সভায় দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আহ্বান জানান ।

    এসময় বক্তারা বলেন, হিন্দুরা আমাদের ভাই। যে যার ধর্ম পালন করবে। ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই। অন্য কোনো দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে। তাই দুর্গাপূজা শেষ না হওয়াি পর্যন্ত প্রত্যেক পূজামণ্ডপ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930