সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ আজ ৭ অক্টোবর প্রবীণ হিতৈষী সংঘের প্রবীণ দিবস উদযাপন করা হয়। এই দিবসের এবারের প্রতিপাদ্য ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’। এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হল আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটি উপলক্ষে আজ সকাল দশটায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অর্ধ শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই আমরা মানবিক সমাজ গঠন করতে পারি। তাঁদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তারা বলেন, সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রবীণ ভাতা, হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে প্রবীণবান্ধব পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।১। সভাপতি জনাব রাশেদুজ্জামান চৌ উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়
২। সঞ্চালনায় জনাব মোহাম্মদ জালাল উদ্দীন, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, হবিগঞ্জ বক্তব্য রাখেন : ড.ফরিদুর রহমান, জেলা প্রশাসক হবিগঞ্জ। আব্দুর রাজ্জাক, ডা: দেবেন্দ্যু রায় (,রাজীব,) মনসুর উদ্দিন আহমদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, শরীফ উল্লাহ, আবদুল মোহিত ২। কৃষিবিধ বীরেন্দ্র লাল রায়, কৃষিবিদ বীরেন্দ্রলাল রায়।

