• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় এক বৃদ্ধসহ তিন মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    08th Oct 2025 5:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
    নওগাঁর কয়েক স্থান থেকে এক বৃদ্ধসহ তিনজনের মরদেহ উদ্ধার।জেলার ধামইরহাটে সড়কের পাশের ড্রেন থেকে নিতাই রবিদাস (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার চকবদল গ্রামের রাস্তার পাশে ড্রেন থেকে তার মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করে।নিতাই চন্দ্র রবিদাস উপজেলার সেননগর গ্রামের শ্রী বিনয় রবিদাসের ছেলে।থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন নামের একটি কোম্পানিতে ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজার পদে চাকরি করতেন।গত সোমবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে যায়।মঙ্গলবার সকালে ওই স্থানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।থানা পুলিশ ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।ওসি আরো জানান,মরদেহের কপালে ও মাথার কয়েক স্থানে গুরুতর আঘাত ও জখমের ক্ষত পাওয়া গেছে।মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অপর দিকে জেলার সাপাহার উপজেলার লক্ষীপুর এলাকার নির্জন আম বাগান থেকে আনুমানিক (৬০)বছর বয়সের অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।৬ অক্টোবর বিকেলে ওই এলাকায় স্থানীয় এক ছেলে ছাগল চড়াতে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে লোকজনকে জানায়। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনা স্থলে থেকে পেট কেটে নাড়ি-ভুড়ি বেড়িয়ে আসা অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দীন জানান,ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।এছাড়াও বাড়ির পাশের খাদের পানিতে পড়ে ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলার পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন গ্রামের মামুনুর রশিদের পুত্র সাজিদ হোসেনের (৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেলা ১২টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত খাদে পড়ে যায় সাজিদ।পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেজবাউল ইসলাম জানান, সাজিদকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031