• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় ভূমিহীন বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন 

     swadhinshomoy 
    12th Oct 2025 7:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহান্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
    নওগাঁর বদলগাছীতে সরকারি জমি থেকে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টাসহ মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে একটি বেসরকারী সংগঠন।১২ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন,এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া,স্থানীয় সমাজ সেবক নাজিম উদ্দীন প্রমুখ।মানবন্ধনের বক্তারা অভিযোগ করেন,বিগত ৩০ বছর যাবত সরকারি ওই জায়গায় ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া বসবাস করে আসছেন।জায়গাটি সেসময় অনেক নিচু থাকায় সেখানে মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়।কিছুদিন পূর্বে প্রাকৃতিক দুর্যোগে তার ওই বসবাসের ঘরটি ভেঙ্গে পড়ে।এসময় গ্রামবাসীর সহযোগিতায় সরকারি ওই জায়গায় ঘর করতে গেলে পাশের জমির মালিক বাধা দেয়।এঘটনায় অসহায় বৃদ্ধা অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন।কোন এক অদৃশ্য শক্তির বলে চেয়ারম্যান এ জমি মাপ করে উভয় পাশের মালিকদের মধ্যে ভাগ করে দেয়।চেয়ারম্যানের সিদ্ধান্তের পর তারা ভূমিহীন বৃদ্ধা লাইলীকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করেন।লাইলী বেওয়া বাধা দিতে গেলে তাকে মারপিট করা হয়।এ ঘটনার তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানিয়ে বক্তৃতারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031