• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গুইমারায় সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা আয়োজন করলো উপজেলা বিএনপি 

     swadhinshomoy 
    13th Oct 2025 3:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা (খাগড়াছড়ি প্রতিনিধি)

    খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এক শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ৯ অক্টোবর (বুধবার) বিকেল ৩টায় গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে গুইমারা উপজেলা বিএনপি।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
    সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, গুইমারা মসজিদের পেশ ইমাম মাওলানা ওসমান গণি, হরিমন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী, মার্মা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংগ মগ, মার্মা কল্যাণ পরিষদের সভাপতি অংজাই চৌধুরি, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ত্রিদিব নারায়ণ ত্রিপুরা এবং গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা।

    বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর গুইমারার ইতিহাসে একটি বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একটি ছোট ভুলের কারণে প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন শতাধিক মানুষ, আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি এবং অসংখ্য পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে।
    তারা বলেন, ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

    রামসু বাজারের ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ কাউকে হয়রানি না করার আহ্বান জানান বক্তারা। একইসঙ্গে সাধারণ মানুষকে নিশ্চিন্তে বাজারে আসার অনুরোধ জানিয়ে তারা বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031