• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন ইমো হ্যাকার আটক 

     swadhinshomoy 
    13th Oct 2025 1:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছে থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে। তবে এঘটনায় ইতিমধ্যে গুঞ্জন উঠেছে আটককৃতদের ছাড়িয়ে নিতে থানায় তদবির চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
    বুধবার (৮ অক্টোবর-২৫) দিবাগত রাত বৃহস্পতিবার ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। যৌথ এই অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
    আটককৃতরা হলেন,আলতাফ হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪),শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী(২৪),আজগর মন্ডলের ছেলে এখলাছ মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহমেদ (১৮), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৭), জামুরল খানদারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭)।
    অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
    এ বিষয়ে নাটোর জেলা ডিবি পুলিশের ওসি হাবিবুল্লাহ হাসিব সংবাদ কর্মীদের বলেন, আটককৃতদের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031