• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাগুরায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা প্রদান ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। 

     swadhinshomoy 
    24th Feb 2026 12:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশেষ প্রতিনিধ:সুবির ঘোষ।

    “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় দিনব্যাপি
    কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১০ টার সময় মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র প্রশিক্ষণ রুমে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ৫০ জন কৃষক ও ১০ জন (এসও) উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আশরাফুল আলম ও মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানা।

    মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে মাগুরা সদর-শ্রীপুর থেকে ২৫ জন কৃষক ও শালিখা-মহম্মদপুর উপজেলা থেকে ২৫ কৃষক এবং ১০ জন এসও উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণ নেন আর ৫০ জন কৃষকদের মাঝে জনপ্রতি প্রত্যেক কৃষককে গোবর জৈব সার ২০০ কেজি, ইউরিয়া সার ২৫ কেজি, টিএসপি সার ২৫ কেজি, পটাশ সার ২৫ কেজি, অন্যান্য সার দস্তা, বোরণ ইত্যাদি সার দিয়ে ২৫ কেজি এবং
    গ্রীষ্মকালীন ১ কেজি পেঁয়াজ বীজ কন্দ প্রণোদনা দেওয়া হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728