• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ আহত ৪ জন 

     swadhinshomoy 
    16th Oct 2025 1:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফাহিমুল ইসলাম মহেশখালী (কক্সবাজার):

    কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালীতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ ১৫ই অক্টোবর (বুধবার) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়নের জামাইধরনী ঢালার পাহাড়ি সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন নারী ও তিনজন পুরুষ গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।

    দুর্ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে সম্ভবত পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও গতির নিয়ন্ত্রণ হারানোর কারণে।

    এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

    এ বিষয়ে মহেশখালী থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে।

    দুর্ঘটনা এড়াতে সড়কে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031