• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাষ্ট্র সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে নীলফামারীতে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    16th Oct 2025 7:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    রাষ্ট্র সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নীলফামারীরসৈয়দপুরে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নীলফামারী জেলা কমিটি আয়োজিত এ মতবিনিময় সভাটি হয় সৈয়দপুর পৌর কমিউনিটি হলরুমে অনুষ্ঠিত হয়  ৷
    এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি নুর আলম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের নারী নেত্রী উম্মেহানি ইসলাম।
    এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা সভাপতি ওয়াসিম আলম, জলঢাকা সভাপতি মওলানা আতিকুল্লাহ, জেলা নারী নেত্রী ডালিয়া বেগম। সভা সঞ্চালন করেন জেলার সাংগঠনিক সম্পাদক তানভীর রাশেল।
    বক্তারা তাদের বক্তব্যে রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও বাকস্বাধীনতা, নারীর মর্যাদা ও ভূমিকা, সামাজিক সুরক্ষা, মন্ত্রীপরিষদ, আইন সভা ও আনুগত্যের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করে। বক্তারা মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের প্রতি জোর দিয়ে বলেন আইয়ামে জাহেলিয়াতের যুগেও মহানবী এই সমাজ ব্যবস্থা কায়েম করে পৃথিবীর অর্ধেক দুনিয়া শাসন করেছেন। সমাজে প্রতিষ্ঠিত করেছেন শান্তি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031