• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় আসামি রুবেল মিয়া (৩৮)’কে ২৪ ঘন্টার মধ্যে জামালপুর হতে গ্রেফতার করেছে র‍্যাব-১১ 

     swadhinshomoy 
    16th Oct 2025 7:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক:

    ১ বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকভায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    ২। র‍্যাব-১১, সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এবং র‍্যাব- ১৪, সিপিসি-১ জামালপুরের এর একটি যৌথ আভিযানিক দল ১৪ অক্টোবর, ২০২৫ ইং তারিখ ১৬:০৫ ঘটিকার সময় জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে বর্ণিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক গ্রেফতারকৃত আসামী রুবেল মিয়া (৩৮), পিতা- মৃত রহমত আলী, মাতা-সাহিদা বেগম, গ্রাম ষোলপাড়া, সোনারগাঁও পৌরসভা, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী বিগত ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। বিগত ২০২২ সালে গ্রেফতারকৃত আসামি রুবেল মিয়ার সহিত ভিকটিমের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে ভিকটিম আসামীর বাড়ীতে আসা যাওয়া করতে থাকেন। উক্ত আসামী ভিকটিমকে বিবাহ করার আশ্বাস দিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে ভিকটিমের নিকট হইতে বিভিন্ন অজুহাতে প্রায় ৫,৫০,০০০/-টাকা নিয়েছে। সে একাধিকবার বিভিন্ন জায়গায় ভিকটিমের সহিত শারিরীক সম্পর্ক স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় উক্ত আসামী গত ১২/১০/২০২৫ ইং তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন ঘোলপাড়া সাকিনস্থ তার শয়ন কক্ষে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর আসামী রুবেল মিয়া বাহির হতে খাবার আনার কথা বলে তাহার বসতঘরে তালা দিয়ে বাহিরে চলে যায়। পরবর্তীতে ১৩/১০/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় আসামী তার শয়ন কক্ষে প্রবেশ করে ঘরের দরজা আটকে দিয়ে উক্ত ঘটনা কাউকে বললে সে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে একই তারিখ সকাল বেলা ভিকটিম ডাক-চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি সেখান থেকে গোপনে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে সোনারগাঁও থানায় এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে, র‍্যাব ১১, সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এবং র‍্যাব ১৪, সিপিসি ১ জামালপুরের এর একটি যৌথ আভিযানিক দল জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে বর্ণিত রুবেল মিয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৪। গ্রেফতারকৃত আসামি রুবেল মিয়া’কে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য জমালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031