• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির অফিস কক্ষ নির্মাণ কাজ উদ্বোধন 

     swadhinshomoy 
    18th Oct 2025 5:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা,চট্টগ্রাম:

    শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫ইং পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির অফিস কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ-সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহাসচিব ও সমাজসেবক আলহাজ্ব সিরাজ মিয়া খোন্দকার, এবং ডা. মোহাম্মদ করিম। প্রধান উপদেষ্টা আলহাজ্ব কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল বলেন, “এই অফিস কক্ষটি আমাদের সমাজের ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”
    উক্ত সভায় সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরো উল্লেখ করেন, নিজস্ব একটি গোছানো অফিস থাকার স্বপ্ন আমরা অনেক দিন ধরে লালন করেছি। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে, যেখানে সবাই মিলে সমাজ উন্নয়নের কাজে অংশ নিতে পারবে, তিনি উক্ত জায়গার মোতোয়াল্লি জনাব ফরিদ আহমেদকে ধন্যবাদ জ্ঞাপন করেন জায়গাটি সমাজ কমিটিকে হস্তান্তর করার জন্য। আলোচনার সভায় মহাসচিব আলহাজ্ব সিরাজ মিয়া খোন্দকার বলেন, যারা জমি, অর্থ ও মানসিক সাহস দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
    অনুষ্ঠানে কমিটির সকল সম্পাদক ও সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মিলাদ ও দোয়া মাহফিল শেষে উক্ত কমিটির প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের অবদান কথা কৃতজ্ঞতা সাথে স্মরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031